অধ্যাপক মান্নান খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন শিক্ষাবিদ, বহু ভাষাবিদ, দৈনিক প্রথম আলোর ধর্মবিষয়ক কলাম লেখক ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আল-কুদস কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আ ন ম আবদুল মান্নান খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে অধ্যাপক আ ন ম আবদুল মান্নান খান স্মৃতি সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে বেলা ১১টায় দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ আল-কুদস কমিটির উদ্যোগে ধানমন্ডির ইরান কালচারাল সেন্টার অডিটোরিয়ামে (বাড়ি-৫৪, রোড-৮/এ) আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।