অধ্যাপক মুশার্রফ হোসেনের দাফন সম্পন্ন, কাল কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মুশার্রফ হোসেনকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।মুক্তিযুদ্ধের সময় অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মুশার্রফ হোসেন গত বৃহস্পতিবার মধ্যরাতে ইন্তেকাল করেন। শুক্রবার তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত জানাজায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও হোসেন জিল্লুর রহমান, গণফোরামের নেতা ড. কামাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কাল মঙ্গলবার বাদ আসর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে (সড়ক নং-৭) অধ্যাপক মুশার্রফ হোসেনের কুলখানি অনুষ্ঠিত হবে।বাংলাদেশ অর্থনীতি সমিতি আগামী শুক্রবার বিকেল চারটায় সমিতির কার্যালয়ে (৪/সি, ইস্কাটন গার্ডেন রোড) মুশার্রফ হোসেন স্মরণে এক শোকসভার আয়োজন করেছে।