অধ্যাপক মোহাম্মদ নোমানের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নোমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবার কোরআনখানি, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি পালন করবে। এ ছাড়া ‘প্রফেসর নোমান ফাউন্ডেশন’ নানা কর্মসূচি নিয়েছে।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক নোমান একুশে পদক ও প্রেসিডেন্ট স্বর্ণপদকসহ বহু পুরস্কারে ভূষিত হন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করতে তাঁর পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।