অধ্যাপক মোজাফ্ফর আহমদের সঞ্চরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে দুর্নীতিবিরোধী আন্দোলনের পথিকৃৎ সদ্যপ্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমদ সঞ্চরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরের শাল্লা সোচ্চার নাগরিক ফোরামের উদ্যোগে গত শুক্রবার রাত সাড়ে নয়টায় নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ ধীরেন্দ্র চন্দ্র দাস রায়। বিজন তালুকদারের সভাপতিত্বে ও সুব্রত দাশের সঞ্চালনে বক্তব্য দেন রমেন্দ্র দাস, সুমনকুমার দাশ, সিলেটের এডিশনাল পিপি শামসুল ইসলাম, মানবাধিকার সংগঠক মনোরঞ্জন তালুকদার, নির্মল রায়, সুমন সামন্ত, সীতেশ চন্দ্র দাস, সুখলাল দাস, সুদীপ তালুকদার, বাপন তালুকদার, হেমেন্দ্র দাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জ্যোতিষ মজুমদার।