অধ্যাপক মোজাফ্ফর দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য লড়াই করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মোজাফ্ফর আহমদ দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। দেশের সব নাগরিক আন্দোলনেই তিনি ছিলেন সামনের কাতারে। ক্ষমতাসীনেরা তাঁর নাগরিক আন্দোলন দেখে আবোল-তাবোল বলত। সব রক্তচক্ষু আর শারীরিক অবস্থা ডিঙিয়ে তিনি কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। গতকাল শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক সুজন কুমিল্লার উদ্যোগে আয়োজিত অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনের সম্মেলনকক্ষে ওই স্মরণসভা হয়।সুজন কুমিল্লার সভাপতি মমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন সাবেক উপসচিব জহিরুল হক চৌধুরী, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, লালমাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক আহ্বায়ক বদরুল হুদা জেনু, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, সুজন কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, কর্মজীবী নারী কুমিল্লার সভাপতি মাহমুদা আক্তার ও সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা, সুজন কুমিল্লার যুগ্ম সম্পাদক মায়মুনা আক্তার রুবী ও বিনয় সাহিত্য সংসদের সভাপতি মোতাহার হোসেন মাহবুব।২২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোজাফ্ফর আহমদ মারা যান।