অধ্যাপক যতীন সরকারের ৭৭তম জন্মদিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট প্রাবন্ধিক, সমালোচক, লোকসাহিত্য গবেষক অধ্যাপক যতীন সরকারের ৭৭তম জন্মদিন গত শনিবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ‘যতীন সরকারের ৭৭তম জন্মদিন উদ্যাপন পরিষদ’ কমিটির মাধ্যমে যতীন সরকারের নিজ বাসভবন ‘বানপ্রস্থে’ বিকেল চারটায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আল আজাদ। এ সময় যতীন সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়াসহ নেত্রকোনা সাহিত্য সমাজ, উদীচী নেত্রকোনা, বাতিঘর সঞ্চৃতি সংঘ, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেত্রকোনা জেলা শাখা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেত্রকোনা জেলা সংসদ ও ময়মনসিংহ জেলা সংসদ শাখা, জাতীয় রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদের জেলা শাখা, ন্যাপের নেত্রকোনা জেলা শাখা, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। মানপত্র পাঠ করেন জুয়েল বিশ্বাস। পরে যতীন সরকারের স্ত্রী কানন বালা সরকার তাঁকে কেক খাইয়ে দেন।যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমী পুরস্কার, ২০০৫ সালে পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কারসহ বহু সমঞ্চাননা লাভ করেন। যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।