প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহ-উপাচার্য আবু বকর রফিকসহ জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদ শুনানির পর রিমান্ড মঞ্জুরের এই আদেশ দেন।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, অধ্যাপক রফিকসহ জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পাঁচলাইশ থানার পুলিশ। শুনানির পর আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর নগরের জনবহুল এলাকা মুরাদপুরে পুলিশের ওপর আকস্মিক হামলা চালায় জামায়াত-শিবিরের ক্যাডাররা।