অধ্যাপক রেজাউল হত্যায় যুক্তরাষ্ট্র ফ্রান্স, ইইউর নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল রোববার পৃথক বিবৃতি ও সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিন্দা জানানো হয়।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিবৃতিতে বলেন, ‘এ নৃশংস হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই এবং তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, সে জন্য শোক প্রকাশ করি। তাঁকে যাঁরা চিনতেন, আমি তাঁদের সঙ্গে কথা বলেছি। জেনেছি তিনি একজন বিনয়ী ও সংস্কৃতিমনা মানুষ ছিলেন। সেতার ভালোবাসতেন এবং স্থানীয় মসজিদে দান করতেন। এ ধরনের সব হত্যাকাণ্ডের নিন্দা জানাতে এবং অসহিষ্ণুতা ও ঘৃণার বশবর্তী হয়ে যারা এই হামলা করেছে এবং অন্যান্য হামলার পেছনেও যারা রয়েছে, তাদের আটক করতে আমি আবার বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।’
ঢাকায় ফরাসি দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই হত্যাকাণ্ড বুদ্ধিবৃত্তি, সংস্কৃতি ও মহানুভবতার চেতনায় এক সরাসরি আঘাত।’