অধ্যাপক সাজেদা বানু গণিত সমিতির সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গণিত সমিতির কার্যকরী সংসদের (২০১৪-১৫ কার্যকাল) সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক সাজেদা বানু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কার্যকরী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রেকর্ডসংখ্যক সদস্যের ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেন সাজেদা বানু। গণিত সমিতির সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক মো. শহীদুল ইসলাম ও অধ্যাপক মো. শওকাত আলী।
বিদায়ী কার্যকরী সংসদের প্রতিনিধিরা সম্প্রতি নবনির্বাচিত সংসদের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি।