অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ১০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফল করায় ১০ জন শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন নওশীন জাহান, প্রিয়াংকা কুন্ডু, মাসুদ আল মাহদী, ফারহিম বিনতে সিদ্দিক, ফরহাদ উদ্দিন, অর্ণব বিশ্বাস, নাদিয়া নাহরীন, জোহরা, মো. বনি মমিন ইসলাম ও শফিকুল আলম।

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীনের স্মরণে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। ২০০৫ সালের ২৩ জুন সিতারা পারভীন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সর্বোচ্চ নম্বর পাওয়া মানেই সফল হওয়া নয়। মূল্যবোধসম্পন্ন মানুষ মানেই সফল মানুষ। মূল্যবোধ ধারণ করে প্রকৃত আদর্শ মানুষ হিসেবে সমাজে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছেন স্মার্ট আইডি কার্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো ‘স্মার্ট আইডি কার্ড’ পাচ্ছেন।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই পরিচয়পত্র বিতরণ শুরু করেন।