অধ্যাপক সিরাজুল ইসলাম স্যার যদুনাথ স্বর্ণপদক গ্রহণ করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর স্যার যদুনাথ সরকার স্বর্ণপদক পেয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। ঐতিহাসিক গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য কলকাতার এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর হাতে স্বর্ণপদক তুলে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম পুরস্কার গ্রহণের পর বলেন, ‘পুরস্কার পেয়ে আমি গর্বিত। আমাকে ইতিহাসের গবেষণাকাজে আরও উৎসাহ জোগাবে এই পুরস্কার।’ কলকাতার প্রখ্যাত ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকারের নামে কলকাতার এশিয়াটিক সোসাইটি ১৯৫৫ সাল থেকে প্রতি দুই বছর পরপর এই স্বর্ণপদক দিয়ে আসছে। অধ্যাপক সিরাজুল ইসলাম ২৭তম পদক বিজয়ী এবং বাংলাদেশের প্রথম ব্যক্তি, যিনি এই পদক লাভ করলেন।