অধ্যাপিকা বেগজাদী মাহমুদা নাসিরের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া পদকপ্রাপ্ত অধ্যাপিকা বেগজাদী মাহমুদা নাসির আর নেই (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
বেগজাদী মাহমুদা নাসিরের জন্ম ১৯২৮ সালে ফরিদপুরে। রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন তিনি। ১৯৫৬ সালে এ কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। নারী শিক্ষার উন্নয়নে অবদানের জন্য ২০০১ সালে তাঁকে রোকেয়া পদকে ভূষিত করা হয়। আজ বেলা তিনটার পর মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে টিকাটুলির সেন্ট্রাল উইমেন্স কলেজ প্রাঙ্গণে। সেখানে সে সময় উপস্থিত থাকবেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও তাঁর শুভাকাঙ্খীরা।