প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপি গ্রুপ বাংলাদেশ গতকাল রোববার গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অন ক্যাম্পাস রিক্রুটমেন্ট অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করা গ্র্যাজুয়েটরা জীবনবৃত্তান্ত জমা দেন ও তাৎক্ষণিকভাবে চাকরির সাক্ষাৎকারে অংশ নেন।