অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন না প্রচারের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন বা মাটি ভরাটের বিষয় প্রচার না করার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এই অনুরোধ করে বলা হয়, গণমাধ্যমে অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার অবৈধ। এতে উল্লেখ করা হয়, অননুমোদিত আবাসন প্রকল্পের প্লট বিক্রির লক্ষ্যে বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাট বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্ট গত বছরের ৮ জুন রায় দিয়েছেন।