অননুমোদিত ছুটিতে থাকা এক শিক্ষক চাকরিচ্যুত অন্যজনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। আরেক শিক্ষকের চাকরি থেকে অব্যাহতির আবেদন অনুমোদন করা হয়েছে। অনুমোদন না নিয়ে ছুটিতে থাকায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় দুজনের ব্যাপারে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।দুই শিক্ষক হলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক জাবের সিদ্দিকী এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম।প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, জাবের সিদ্দিকী ২০০৯ সালের ১৮ আগস্ট থেকে ২০১০ সালের ১৭ আগস্ট দেশের বাইরে বিনা বেতনে ছুটিতে ছিলেন। ছুটির মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আরও এক বছরের ছুটির জন্য আবেদন করেন তিনি। কর্তৃপক্ষ আবেদন অনুমোদন না করে তাঁকে আট সপ্তাহের মধ্যে চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তিনি ওই সময়ের মধ্যে বিভাগে যোগ দেননি। এদিকে শামসুল আলম বিনা বেতনে এক বছর ছুটিতে বিদেশে থাকার পর আবারও ছুটি বাড়ানোর আবেদন করেন। কর্তৃপক্ষ তাঁকেও আট সপ্তাহের মধ্যে চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দেয়। পরে ওই শিক্ষক কাজে যোগ না দিয়ে গত ৩ জানুয়ারি পদত্যাগ করেন। সিন্ডিকেট সভায় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।