অননুমোদিত ছুটিতে থাকা তিন শিক্ষক চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত ছুটিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অবিলম্বে কাজে যোগদানের জন্য এক শিক্ষককে আট সপ্তাহের নোটিশ ও শর্ত পূরণ করতে না পারায় আরেক শিক্ষকের পদাবনতি হয়েছে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুত তিন শিক্ষক হলেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহেল শাফী, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ও ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক মিরাজুর রহমান। এ ছাড়া অননুমোদিত ছুটিতে থাকা প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক মির্জা শামারুহকে আট সপ্তাহের মধ্যে কাজে যোগ দেওয়ার জন্য নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবদুল্লাহেল শাফীর চাকরিচ্যুতির বিষয়ে বিএনপি-জামায়াতপন্থী (সাদা দল) চার সিন্ডিকেট সদস্য আপত্তিপত্র দিয়েছেন। ওই শিক্ষকের পারিবারিক সমস্যা আছে দাবি করে মানবিক দিক বিবেচনায় তাঁকে চাকরিচ্যুত না করার সুপারিশ করেন তাঁরা।