অনন্যা পুরস্কার পেলেন স্পিকারসহ ১০ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা ১০ নারীকে সম্মান জানিয়েছে পাক্ষিক অনন্যা। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ক্রেস্ট হাতে সম্মাননা পাওয়া ১০ নারী l ছবি: প্রথম আলো
নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা ১০ নারীকে সম্মান জানিয়েছে পাক্ষিক অনন্যা। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ক্রেস্ট হাতে সম্মাননা পাওয়া ১০ নারী l ছবি: প্রথম আলো

২০১৩ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১০ জন নারীকে সম্মাননা দিয়েছে পাক্ষিক অনন্যা । গতকাল বুধবার তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
এবারের সম্মাননাপ্রাপ্তরা হলেন: শিরীন শারমিন চৌধুরী (জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার), রমা চৌধুরী (মুক্তিযুদ্ধবিষয়ক লেখিকা), নাজনীন সুলতানা (বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর), রোজিনা ইসলাম (সাংবাদিকতা), তৈয়বা বেগম লিপি (শিল্প), সাদেকা হাসান (ই-কমার্স), মাচিং নু মারমা (কৃষি), তসলিমা আখতার (আলোকচিত্র), ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস (প্রথম নারী ছত্রিসেনা), মায়মুনা এন আহমেদ (শিক্ষা)।
গতকাল বিকেলে রাজধানীর রূপসী বাংলা হোটেলের মার্বেল রুমে ‘অনন্যা শীর্ষ ১০ পুরস্কার ২০১৩’ দেওয়া হয়।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নৃত্যশিল্পী লুবনা মরিয়ম, উদ্যোক্তা লায়লা কবির, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন।
১৯৯৩ সাল থেকে দেওয়া হচ্ছে অনন্যা শীর্ষ ১০ পুরস্কার। এ পর্যন্ত ২০০ জন নারীকে সম্মানিত করেছে অনন্যা।
সাংবাদিকতা ক্ষেত্রে অবদানের জন্য এ বছর অনন্যা পুরস্কার পাওয়া রোজিনা ইসলাম প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক।