অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন সোনিয়া নিশাত

গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২২’ পাচ্ছেন গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। ৫ ডিসেম্বর ছায়ানট মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কারের সম্মাননা অর্থ ও পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী তামান্না ডেইজি এবং সংগীত পরিবেশন করবেন চন্দনা মজুমদার ও মেহরীন।
সোনিয়া নিশাত আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। বর্তমানে তিনি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই বিভাগ থেকে ১৯৭৭ সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। পরে যুক্তরাষ্ট্র থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ৎ