অনলাইন কুইজ প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও ইউএনএইডস যৌথ উদ্যোগে ১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রিকেট, স্পোর্টস মেডিসিন ও এইডস-বিষয়ক ‘জেবিএফএইচ-ইউএনএইডস বিশ্বকাপ ক্রিকেট অনলাইন কুইজ’ শুরু করেছে। কুইজে অংশ নিতে .িয়ঁরু.ঁহধরফং.লনভপ.ড়ৎম ওয়েবসাইটে লগইন করতে হবে।সরাসরি কুইজে অংশ নেওয়ার জন্য ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড-সংলগ্ন জেবিএফএইচ প্রাঙ্গণে দুটি বুথ খোলা হয়েছে। এ পর্যন্ত এক হাজার ৩৯০ জন অনলাইন কুইজে অংশ নিয়েছেন।১৪ ফেব্রুয়ারি হাসপাতাল প্রাঙ্গণে ‘স্বাস্থ্য মেলা’ হবে। সেখান থেকে শোভাযাত্রা বের করার পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণে ছবি ও আলোকচিত্র প্রদর্শনী, ভার্চুয়াল ব্লাড ব্যাংক, ‘এইডসকে না বলি, রোগীকে নয়’ স্মারক ব্যাটে অঙ্গীকার স্বাক্ষর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দানের আয়োজন করা হয়েছে। ওই মেলায় কুইজ বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞপ্তি।