অনলাইন নীতিমালা ও সম্প্রচার আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনলাইনসহ সব ইলেকট্রনিক গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে অনলাইন নীতিমালা ও সম্প্রচার আইন করা হচ্ছে।

গতকাল রোববার রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের সাইবারজগৎকে নিরাপদ রাখতে সমন্বিত সাইবার আইন করা হচ্ছে। গণমাধ্যম ও সাইবারজগতে কর্মরত অংশীজনেরাই এসব নীতিমালা ও আইনের খসড়া প্রণয়ন করছে।

পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া। বিজ্ঞপ্তি