অনলাইন বুকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল রেলওয়ের অনলাইন বুকিং পাঁচ মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে আবার চালু করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে অনলাইন বুকিং দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল। রাজশাহী রেলওয়ে সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী, ঈশ্বরদী, যশোর ও খুলনা স্টেশনে অনলাইন বুকিং চালু করা হয়েছিল। কিন্তু চালু হওয়ার সাত-আট মাস পরে রাজশাহীতে অনলাইন বুকিং বন্ধ হয়ে যায়। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আনহার মাহমুদ জানান, কারিগরি ত্রুটির কারণে এতদিন এ অঞ্চলে অনলাইন বুকিং বন্ধ ছিল।