অনলাইন ভর্তি কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজে অনলাইনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলেজের অধ্যক্ষ আলী রেজা মুহম্মদ আবদুল মজিদ আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ রাজশাহী কলেজকে স্বয়ংক্রিয়করণের প্রকল্প সফল করার জন্য কলেজের আইসিটি কমিটি, পরামর্শক আবদুল ওয়াদুদ, রাজ আইটির কর্ণধার আখতারুজ্জামানকে ধন্যবাদ জানান। এ সময় কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমানসহ সব বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ বলেন, আইসিটি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে দেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় আসবে। আইসিটির সর্বোচ্চ ব্যবহার করে কলেজকে স্বয়ংক্রিয়করণ এবং শিক্ষার্থীদের ই-সেবা প্রদানে কলেজের বর্তমান প্রশাসন কিছু পদক্ষেপ নিয়েছে। এর অধিকাংশই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।