অনলাইন সেবা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির মালিকদের তাৎক্ষণিক সেবা দিতে চাঁদপুর সদর উপজেলা ভূমি কার্যালয়ে অনলাইন সেবা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আশরাফুল করিম জানান, এখন থেকে ভূমিসংক্রান্ত যেকোনো আবেদন অনলাইনে করলে সর্বোচ্চ ৪৫ দিনে সেবা দেওয়া হবে। তবে অনলাইনে আবেদনকারীকে ভূমি অফিসে এসে সরকার-নির্ধারিত ফি জমা দিতে হবে। হালনাগাদ তথ্য পেতে chandpursadar.acland.gov.bd— এই ঠিকানায় যেতে হবে।