অনলাইন পত্রিকা নিবন্ধনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন পত্রিকাগুলো নিবন্ধন করার সময়সীমা দেড় মাস বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নিবন্ধনের শেষ সময় ছিল ১৫ ডিসেম্বর। তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।

গত ৯ নভেম্বর সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে।
এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) পাওয়া যাবে। নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকেও সংগ্রহ করা যাবে।
জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির নিবন্ধন করবে। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন: ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে চালু সব অনলাইন পত্রিকাকেও একই প্রক্রিয়ায় নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

আরও পড়ুন: