অনলাইনে অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা পুলিশ একটি ওয়েবসাইট চালু করেছে। এ ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন অপরাধের বিষয়ে অভিযোগ করা যাবে। পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ওয়েবসাইটের ঠিকানায় প্রবেশের পর প্রধান পৃষ্ঠার ব্যানারের নিচে অভিযোগ নামে একটি ট্যাব রয়েছে।
ওই ট্যাবে ক্লিক করলে চলে আসবে আলাদা একটি পাতা। এর প্রথম অংশে রয়েছে তথ্য দেওয়ার তালিকা। আর নিচে রয়েছে একটি অভিযোগ ফরম।
ফরম পূরণ করে সংশ্লিষ্ট থানার নাম উল্লেখ করে অভিযোগটি পাঠাতে হবে। এ ক্ষেত্রে জেলা পুলিশের ওয়েবসাইটে ঢুকতে হবে।