অনলাইনে আবেদন করতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, একই তথ্য দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আবেদনপত্র তুলতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আবেদনপত্র পূরণ করতে না পেরে ই-মেইলে গত তিন দিনে প্রায় ২০০ শিক্ষার্থী অভিযোগ করেছেন। হেল্পলাইনে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী যোগাযোগ করছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সব তথ্য দেওয়ার পরও তাঁরা পে-ইন স্লিপ ডাউনলোড করতে পারছেন না। কেউ কেউ পে-ইন স্লিপ পেয়ে টাকা জমা দেওয়ার পর ছবি আপলোড করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। উপ-রেজিস্ট্রার মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নিজের নাম, বাবার নাম ও মায়ের নামের বানানে ভিন্নতা থাকলে আবেদনপত্র পূরণে সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা রেজিস্ট্রার বরাবর আবেদন জমা দিলে তাঁদের সমস্যা সমাধানে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।