অনলাইনে উপার্জন বিষয়ে প্রশিক্ষণ দেবে যশোর জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা প্রশাসন আউটসোর্সিংয়ের মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জনের জন্য বিনা মূল্যে এক দিনের মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এ জন্য www.outsourcinforums.org ওয়েবসাইটে নিবন্ধন করতে বলা হয়েছে।জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান গতকাল শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব নজরুল ইসলাম খান।