অনলাইনে পাওয়া যাবে চালক লাইসেন্সের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চালক লাইসেন্স পরীক্ষার ফল এখন থেকে অনলাইনে জানা যাবে।গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনলাইন-সেবা কার্যক্রমের উদ্বোধন করেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বিআরটিএর অফিসিয়াল ওয়েবসাইটে (.িনৎঃধ.মড়া.নফ) লাইসেন্স পরীক্ষার তারিখ, স্থান, ফলাফল এবং লাইসেন্সবিষয়ক তথ্যাদি জানা যাবে। শিক্ষানবিশ চালক লাইসেন্সধারীরাও অনলাইনে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।এ পদ্ধতিতে পুলিশ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারবে কোন লাইসেন্স ভুয়া এবং কোনটি সঠিক।সম্প্রতি লাইসেন্স পেতে প্রয়োজনীয় ফি, যানবাহনের কর ও ফি অনলাইনের মাধ্যমে নেওয়া শুরু করেছে বিআরটিএ।বিআরটিএ সূত্র জানায়, বর্তমানে সারা দেশে বৈধ লাইসেন্স রয়েছে প্রায় আট লাখ। বিআরটিএর ধারণা, অন্তত পাঁচ লাখ চালক অবৈধ লাইসেন্স দিয়ে গাড়ি চালাচ্ছেন।অনলাইন কার্যক্রমের উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী বলেন, এর ফলে বিআরটিএর স্বচ্ছতা বাড়ার পাশাপাশি সেবায় গতি আসবে।যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়নবিষয়ক সংস্থা (ডিএফআইডি) এবং সংস্থাপন মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় অনলাইন কার্যক্রম নেওয়া হয়। এতে কারিগরি সহায়তা দিয়েছে কানেক্ট বিডি লিমিটেড।