অনলাইনে প্রবেশপত্র, ভর্তি পরীক্ষা ৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচে আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনপত্র অনলাইনে ছাড়া হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর সকাল-বিকেল দুই পর্বে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী প্রথম ব্যাচে ক, খ ও গ ইউনিটে ৪০০ আসনের বিপরীতে চূড়ান্ত বাছাইয়ে নয় হাজার ৯২৪টি আবেদন জমা পড়েছে। একটি আসনের জন্য ২৪ দশমিক ৮১ জন ভর্তিযুদ্ধে অবতীর্ণ হবে। আবেদনকারীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও বিষয়টি জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রবেশপত্র সরবরাহ করা হবে না। আবেদনকারীদের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরিশাল নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসন সংখ্যা রয়েছে ১১ হাজার; কিন্তু জনবল সংকটের কারণে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচে ভর্তির জন্য গত ২৩ সেপ্টেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়েছিল। গত ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত আবেদনপত্র জমা পড়ে।