প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের কার্যক্রম শুরু হবে ২৪ আগস্ট। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। এরপর পূরণকৃত ফরম বাছাই শেষে আগামী ১৭ ও ১৮ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিভিন্ন গণমাধ্যম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা: (www.barisaluniv.edu.bd) অথবা (www.barisaluniv.ac.bd)