অনলাইনে বাংলালিংক গ্রাহকদের জন্য বিনা মূল্যে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি সইয়ের পর বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা যিয়াদ সাতারা এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান চুক্তিপত্র বিনিময় করেন। তাঁদের সঙ্গে রয়েছেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো
চুক্তি সইয়ের পর বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা যিয়াদ সাতারা এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান চুক্তিপত্র বিনিময় করেন। তাঁদের সঙ্গে রয়েছেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো

বাংলালিংক গ্রাহকেরা অনলাইনে প্রথম আলো পড়তে পারবেন বিনা মূল্যে। অর্থাৎ, প্রথম আলো পড়ার জন্য ব্যবহৃত ডেটার কোনো খরচ গ্রাহককে বহন করতে হবে না। আজ বৃহস্পতিবার থেকে এ সুযোগ পাওয়া যাবে।
এ ব্যাপারে গতকাল বুধবার বাংলালিংক ও প্রথম আলোর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা যিয়াদ সাতারা এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে যিয়াদ সাতারা বলেন, বাংলালিংক তার ইন্টারনেট গ্রাহকদের জন্য বাংলা কনটেন্টের ওপর গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে প্রথম আলোর সঙ্গে এ চুক্তি করেছে তাদের প্রতিষ্ঠান। বিনা মূল্যে প্রথম আলো পড়ার সুযোগ বাংলালিংক গ্রাহকদের জন্য একটি ভিন্ন ধরনের সুযোগ বলে মন্তব্য করেন তিনি।
বাংলালিংকের একজন কর্মকর্তা জানান, ১০ টাকা বা তার বেশি দামের ইন্টারনেট প্যাকেজের গ্রাহকেরা বিনা মূল্যে প্রথম আলো পড়ার সুযোগ পাবেন। তবে এ জন্য গ্রাহকদের প্রতিদিনই *১৬৬*৭৫০# নম্বরে ডায়াল করে সেবাটি চালু করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম, জনসংযোগ ও যোগাযোগ বিভাগের প্রধান শারফুদ্দিন আহমেদ চৌধুরীসহ ইরম ইকবাল, জিয়াউল হক শিকদার, শেহজাদ হোসেন, আহসান রাজীব, শফিক শামছুর রাজ্জাক এবং প্রথম আলোর পক্ষে সেলিম খান, এহতেরাম উদ্দিন, স্টিভ এ্যান্থনি জ্যাকব, মেহেদী রেজা প্রমুখ।