অনলাইনে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জিলা স্কুল ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০১৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে ভর্তি ফরম পূরণ আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটকের মাধ্যমে ১৫০ টাকা দিয়ে ফরম পূরণ করা যাবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার জানান, এ বছর কুমিল্লা জিলা স্কুলে পঞ্চম শ্রেণিতে ১৩০ ও ষষ্ঠ শ্রেণিতে ২৪০ জন এবং নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ১৩০ ও ষষ্ঠ শ্রেণিতে ১৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে। অনলাইনে আবেদনের ঠিকানা: http//gsa.teletalk.com.bd।