অনলাইনে ভর্তি প্রক্রিয়া আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তিপ্রক্রিয়া আজ সোমবার থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীরা এবার অনলাইনে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ অক্টোবর থেকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, সব প্রস্তুতি শেষ হয়েছে। রোববার রাত ১২টা থেকে অনলাইনে ফরম পাওয়া যাবে। এ ছাড়া শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যায় পড়লে তাদের জন্য ২৪ ঘণ্টা হেল্পলাইনের ব্যবস্থা করা হয়েছে।প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের আবেদনপত্রের ৩০০ টাকা ও ব্যাংক মাশুল ২০ টাকাসহ মোট ৩২০ টাকা জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ধফসরংংরড়হ.ঁহরাফযধশধ.বফঁ এই ওয়েবসাইটে আবেদনপত্র এবং আবেদন পূরণ ও জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে। ফরম পূরণ অথবা প্রবেশপত্র পেতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে শিক্ষার্থীরা ৯৬৬৯৯৩৪ এই নম্বরে ফোন করে বিশ্ববিদ্যালয়কে জানাতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ২৯ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের পরীক্ষা ৫ নভেম্বর, বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৬ নভেম্বর এবং বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ১০ ডিসেম্বর।