অনলাইনে ভর্তি ফরম পূরণ শুরু হচ্ছে ৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আগামী ৫ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম পূরণ শুরু হচ্ছে। স্নাতক (অনার্স) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হবে আগামী ১১ ডিসেম্বর।আগ্রহী কোনো শিক্ষার্থী যাতে ভর্তি ফরম পূরণ থেকে বঞ্চিত না হন, সে জন্য সহজ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে .িনত্ঁত্.ধপ.নফ ঠিকানায়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর বিশ্ববিদ্যালয়ে আরও চারটি নতুন বিষয় খোলা হয়েছে। এ নিয়ে বিভাগের সংখ্যা হলো ১৫টি। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, অর্থনীতি, পরিসংখ্যান, আইন, ব্যবস্থাপনা, মার্কেটিং, ভূগোল ও পরিবেশ, গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, পদার্থ, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। প্রতিটি বিষয়ে ৬০ জন করে শিক্ষার্থীকে ভর্তি করানো হবে।