ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অনলাইনে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি স্বতন্ত্র ওয়েবসাইট উদ্বোধন করেছে। ভর্তিসংক্রান্ত সব তথ্য এই ওয়বেসাইটে পাওয়া যাবে।ভর্তির তথ্যসংবলিত ওয়েবসাইটটি হচ্ছে ধফসরংংরড়হ.ঁহরাফযধশধ.বফঁ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ওয়েবসাইটটির উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় অংশ নিতে এখন থেকে অনলাইনে আবেদন করতে হবে। একটি ইউনিটে ভর্তির আবেদনের জন্য ফি ৩০০ ও ব্যাংকের চার্জ ২০ টাকা, অর্থাত্ মোট ৩২০ টাকা খরচ হবে আবেদনকারীর। ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়া হবে।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের আর লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ঝামেলা পোহাতে হবে না।