প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর শুক্রবার। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। এ লক্ষ্যে সম্মান প্রথম পর্বে ভর্তির জন্য ইতিমধ্যে ১৮ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ৭ নভেম্বর পর্যন্ত। উচ্চমাধ্যমিকে মানবিক শাখায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা www.nu-ba.info, ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রীরা www.nu.bbs.info এবং বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা www.nu-bsc.info ওয়েবসাইটে ভর্তির জন্য আবেদন ফরম জমা দিতে পারবেন।যেসব শিক্ষার্থী এখনো অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দেননি, তাঁদের শিগগির প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।