জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রথম পর্বে (নিয়মিত কোর্সে) মেধাতালিকা অনুসারে সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন অনুযায়ী শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। মেধাতালিকা সংশ্লিষ্ট কলেজ অথবা ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে। সংশ্লিষ্ট কলেজের পূর্বানুমতি সাপেক্ষে ৬ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। এমএ এবং এমএসএস বিভাগের শিক্ষার্থীরা www.nu-ba.info এবং এমবিএস বিভাগের শিক্ষার্থীরা www.nu-bbs.info এবং এমএসসি বিভাগের শিক্ষার্থীরা www.nu-bsc.info ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।শিক্ষার্থীদের কম্পিউটারে পূরণ করা আবেদন ফরমের একটি প্রিন্টকপি, নির্ধারিত আবেদন ফি ও নিবন্ধন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে কলেজ থেকে রিসিভ কপি সংগ্রহ করতে হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিলিজ স্লিপ নিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ ২৭ জুলাই ২০১০ এবং বিলম্ব ফিসহ অনলাইনে আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট ২০১০ এবং ক্লাস শুরুর তারিখ ২০ জুলাই ২০১০।বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd অথবা সংশ্লিষ্ট বিভাগের জন্য প্রযোজ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।