অনশন করবেন নন-এমপিও শিক্ষকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবি না মানলে ২২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে যাবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া নন-এমপিও বাংলাদেশ শিক্ষক পরিষদ। এ ছাড়া দাবি না মানলে ১৪ ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জন কর্মসূচিও শুরু করবে সংগঠনটি। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে জাতীয় প্রেসক্লাবে অনশন কর্মসূচি পালন করে সংগঠনটি।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি প্রদীপ চন্দ্র রায়।
লিখিত বক্তব্যে প্রদীপ চন্দ্র রায় বলেন, ‘২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের জন্য আমরা বৈধভাবে নিয়োগ পেয়েও পাঁচ বছর ধরে এমপিওভুক্ত হতে পারছি না।’