অনশন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদবি পরিবর্তন, বেতন ভাতাদি সরকারি কোষাগার থেকে প্রদান ও পেনশন প্রথা চালু করার দাবিতে নাটোর জেলার ইউনিয়ন পরিষদ সচিবেরা গতকাল রোববার দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশপথে তাঁরা এই কর্মসূচি পালন করেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি নাটোর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। পরে সমিতির সভাপতি আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের নেতা মৃদুল কুমার তলাপাত্র, আবদুল মালেক, নাফিসুর রহমান প্রমুখ।