প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্তির দাবিতে দুই সপ্তাহ ধরে অনশন কর্মসূচির অংশ হিসেবে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, ১০ থেকে ১৫ বছর ধরে ২০ লাখের বেশি শিক্ষার্থীকে পাঠদানকারী ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছেন। যা অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক ও অমানবিক।
তাঁরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্তির জন্য সরকারের কাছে আবেদন জানান।
গণসংহতি সমাবেশের আগে ফেডারেশনের অধীন শিক্ষক-কর্মচারীরা ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেন।