অনশন ভাঙলেন কোচবিহার জেলা কারাগারে বন্দী ২১ বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা কারাগারে বন্দী ২১ জন বাংলাদেশি দেশে ফেরত পাঠানোর আশ্বাস পেয়ে গত শনিবার অনশন ভেঙেছেন। কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরও মুক্তি না পাওয়ায় গত বৃহস্পতিবার থেকে তাঁরা অনশন শুরু করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, অনশন শুরুর পর ওই দিনই কারা কর্তৃপক্ষ বন্দীদের অনশন ভাঙার অনুরোধ জানায়। তবে অনশনকারীরা এতে সাড়া দেননি। গত শনিবার এক বন্দীর স্বাস্থ্যের অবনতি ঘটলে তাঁকে কোচবিহারের এম জে এন হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে বন্দীদের সঙ্গে দেখা করেন মহকুমা শাসক রুমেলা দে। তিনি বন্দীদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অনশন প্রত্যাহার করেন।