অনশন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদের বিচারের দাবিতে গতকাল বুধবার গণ-অনশন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীরা। তবে আড়াই ঘণ্টা অনশনের পর উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা কর্মসূচি স্থগিত করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে নয়টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। তাঁরা অভিনয়, আবৃত্তি, গান ও বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি চালিয়ে যান।