অনশনকারীদের সমর্থনে কোচবিহারে মশাল মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের দাবিতে পশ্চিমবঙ্গের দিনহাটায় ১২ মার্চ শুরু হওয়া অনির্দিষ্টকালের আমরণ অনশনের দশম দিনে গতকাল বুধবার অনশনকারীদের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরের সংহতি ময়দানে অনশন চলছে। সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গতকাল জানান, ছিটমহল বিনিময়ের আন্দোলনকে সমর্থন জানিয়ে সন্ধ্যায় মশাল মিছিল সংহতি ময়দান থেকে শুরু হয়ে দিনহাটা রেলস্টেশনে গিয়ে শেষ হয়।