অনশনের মুখে খুলে দেওয়া হলো পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গণপাঠাগারটি চালুর দাবিতে পাঠাগার চত্বরে গত সোমবার সকালে আমরণ অনশন কর্মসূচি শুরু করে স্থানীয় ধরমপাশা সাহিত্য পরিষদ নামের একটি সংগঠন। পাঁচ ঘণ্টা পর অনশনকারীদের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। খুলে দেওয়া হয় পাঁচ বছর ধরে তালাবদ্ধ থাকা পাঠাগারটি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের পশ্চিমে পাঠাগারটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালে বন্য পাঠাগারের একতলা ভবনের ভেতরে পানি ঢুকে বেশ কিছু মূল্যবান বই ও আসবাব নষ্ট হয়। এ কারণে কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয়। ইউএনও জানান, বই ও আসবাব চুরি হওয়ায় পাঠাগারটি এত দিন তালাবদ্ধ ছিল। সর্বস্তরের মানুষ দাবি তোলায় এবং তরুণেরা সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় এখন এটি চালু করা হলো।