অনাথ শিশুদের পাশে শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামলীতে এসওএস শিশুপল্লীতে আজ অনাথ শিশুদের সঙ্গ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর শ্যামলীতে এসওএস শিশুপল্লীতে আজ অনাথ শিশুদের সঙ্গ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

ব্যস্ততার একফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর শ্যামলীতে এসওএস শিশুপল্লীর অনাথ শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।

আজ রোববার দুপুরে শেখ হাসিনা শিশু পল্লীতে যান। শিশুদের জন্য তিনি চকলেট, মিষ্টি, ফুল ও বেলুন উপহার হিসেবে নিয়ে যান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ শিশুপল্লীতে শিশুদের দেওয়া হয় বিশেষ খাবার। এতসব উপহার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বঙ্গবন্ধুর নাতি রেদওয়ান মুজিব সিদ্দিক এবং তাঁর স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সেখানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।