অনারারি পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মোট ৫২ জনকে অনারারি পদোন্নতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর ১৭ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া ২২ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারানি কমিশন প্রদান করা হয়েছে। আর নৌবাহিনীর ১৩ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে।