অনার্স কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে নীতিগত সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স পড়ানো হয় এমন কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নীতিগত সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে প্রথম আলোকে বলেন, এখন কীভাবে এটি বাস্তবায়ন করা যায়, সেটা আলোচনা করে ঠিক করা হবে। প্রথমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি কর্মশালার আয়োজন করে মতামত নিয়ে তা কার্যকর করা হবে।
এ ছাড়া গতকালের সভায় প্রস্তাবিত শিক্ষা আইন, অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইনসহ কয়েকটি আইন দ্রুত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে।