অনার্স কোর্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি মহিলা কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে হিসাববিজ্ঞান কোর্স চালুর অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ নিয়ে এ কলেজে ১৩টি বিষয়ে অনার্স কোর্স চালু হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. শামসুদ্দীন ইলিয়াস স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়। কলেজের অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব বলেন, চলতি শিক্ষাবর্ষ থেকে এ কলেজে হিসাববিজ্ঞানে অনার্স কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। হিসাববিজ্ঞান বিভাগে বর্তমানে একজন সহযোগী অধ্যাপক সংযুক্ত হিসেবে কর্মরত রয়েছেন। ১৯৬০ সালে কলেজটি প্রতিষ্ঠা হয়।