প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কাল মঙ্গলবার সকাল নয়টায় শুরু হবে। দেশের ১৬৪টি কেন্দ্রে ৪১৬টি কলেজের মোট ১ লাখ ৩৩ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছে। গাজীপুর প্রতিনিধি