প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম গতকাল এ খবর জানান। তিনি বলেন, এ পরীক্ষায় ২৯টি বিষয়ে সারা দেশে ৪১৭টি কলেজের ২ লাখ ২৫ হাজার ৭ জন পরীক্ষার্থী মোট ১৭১টি কেন্দ্রে অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।